স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে তাঁর নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অধীন পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু ও সাধারণ সম্পাদক মো: আবু আজাদ মিয়া বাবলু-র নেতৃত্বে শিক্ষক সমিতির নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার চলমান অগ্রগতি, শিক্ষার সার্বিক মানোন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সুদক্ষ পরিচালনায় দেশে শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিতকরণেও সরকার বদ্ধপরিকর। পীরগঞ্জেও শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য শিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান। এসময়, শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতা কামনা করেন স্পীকার।

বর্তমান সরকারের আমলে পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিগণ নিরলস কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০২   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ