সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ দোকান

প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ দোকান
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে ১১টি দোকান ও ৬টি গুদাম পুড়ে গেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পৌর সদরের কলেজ রোডে (আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বজিতের ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বেলালের ফোমের দোকান, স্টার লাইব্রেরি, বাবুলের লেপ-তোশকের দোকানসহ আশপাশের ১১টি দোকান ও ৬টি গুদামে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলেও কলেজ রোডের প্রবেশ মুখে থাকা মেলার গেটের কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে গেট সরিয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। এতে আশপাশের অনেক দোকানপাট রক্ষা পেলেও আগুনে পুড়ে যায় ১৭টি দোকান ও গুদামে থাকা সমস্ত মালামাল।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। তারপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৪   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ