কুড়িগ্রামে বঙ্গবন্ধুর আগমন ও ভাষণের সুবর্ণজয়ন্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে বঙ্গবন্ধুর আগমন ও ভাষণের সুবর্ণজয়ন্তী
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



কুড়িগ্রামে বঙ্গবন্ধুর আগমন ও ভাষণের সুবর্ণজয়ন্তী

১৯৭৩ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বঙ্গবন্ধুর আগমনের সুবর্ণজয়ন্তীর দিনটিকে স্মরণ করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুড়িগ্রামে প্রদত্ত তার ঐতিহাসিক স্বকণ্ঠ ভাষণ শোনানো ও কলেজ শিক্ষার্থীদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উত্তরবঙ্গ যাদুঘর।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলী।

এসময় কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, উত্তরবঙ্গ যাদুঘরের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ।

দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়, শেখ রাসেল স্মৃতি সংসদ, কলেজ ছাত্রলীগ কমিটি প্রমুখ। এরপর ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণটি শোনানো হয় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। পরে বঙ্গবন্ধুর ভাষণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম নতুন শহরে অবস্থিত উত্তরবঙ্গ যাদুঘরে মোমবাতী প্রজ্জ্বলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৬   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ
টাকা নয়, মেধাই জয়ী জামালপুরে স্বচ্ছ নিয়োগে ৪৩ কনস্টেবল চূড়ান্ত
সরিষাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক কর্মশালা
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
জামালপুরে ডিবির চৌকস অভিযানে ১৫০ পিস ‘ট্যাপাল’ ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
ডিসিদের নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ