বিবিএস’র বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে : রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিবিএস’র বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে : রাষ্ট্রপতি
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



বিবিএস’র বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে।
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ এবং ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র যৌথভাবে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিবিএস ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ও সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে। এর পরিপ্রেক্ষিতে এ দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন।
আবদুল হামিদ বলেন,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আর্থসামাজিক উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৪ সালে একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে বিবিএস প্রতিষ্ঠা করেন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস দেশের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ’র টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’র জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১’, পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ দারিদ্র্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহের গুরুত্ব অপরিসীম। দেশের কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে বিবিএস’র বস্তুনিষ্ঠ ও সময়োচিত তথ্য-উপাত্ত সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে- এটাই সকলের প্রত্যাশা।
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’র সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ
ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং ভাষা ও দক্ষতার স্বীকৃতি নিয়ে আলোচনা
ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও’র
জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ