চীন উন্নয়ন সহযোগী, রাজনীতিতে মাথা ঘামায় না - তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীন উন্নয়ন সহযোগী, রাজনীতিতে মাথা ঘামায় না - তথ্য ও সম্প্রচারমন্ত্রী
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



চীন উন্নয়ন সহযোগী, রাজনীতিতে মাথা ঘামায় না - তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘চীন এখন যেমন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, তারা ভবিষ্যতেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নের পথে উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায়। তারা কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।’

আজ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।

ড. হাছান মাহ্‌মুদ জানান, ‘চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। স্বাভাবিকভাবেই আমাদের উন্নয়ন ভাবনা এবং আমাদের ‘ডেভেলপমেন্ট প্রসেসে’ চীন সরকারের যে ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে, দেশের অনেক বড় বড় প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বিভিন্ন ব্রিজ এবং মেগা প্রকল্পের সাথে চীন কাজ করছে। চট্টগ্রামে এখন বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে আমাদের তেল আসতে পারে সেজন্য তারা পাইপলাইন নির্মাণ করছে এবং একটি ইপিজেডের কাজ চলছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

সম্প্রচারমন্ত্রী আরো জানান, ‘এছাড়া আমাদের ‘সিক্স টিভি’ একটা প্রজেক্ট আছে, যার মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি চীন সরকারের অর্থায়নে হওয়ার কথা ‘কনসেশনাল লোনে’, সেটি নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে, সে কারণে আমরা এ বিষয়ে আপাতত ধীরগতিতে এগুচ্ছি।’

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, ‘তথ্যমন্ত্রীর সাথে প্রাণবন্ত আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন এ দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত এবং সামাজিক উন্নয়ন কাজে অংশীজন হিসেবে সহায়তা করে আসছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আমরা কখনো এ দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাইনি, ভবিষ্যতেও চাই না।’

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৬   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ