সোনারগাঁয়ে ৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুধবার, ১ মার্চ ২০২৩



সোনারগাঁয়ে ৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে অবস্থান করে। পরে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৪   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ