আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
৭. যদি আমি তোমার প্রতি লিখিত কোন কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করতো; তবুও কাফের লোকেরা বলত, ‘এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই নয়।’

৮. আর তারা বলে থাকে, তার কাছে কোন ফেরেশতা কেন পাঠানো হয় না? আমি যদি প্রকৃতই কোন ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে যাবতীয় বিষয়েরই চূড়ান্ত সমাধান হয়ে যেত, অতঃপর তাদেরকে কিছু মাত্রই অবকাশ দেয়া হত না।

৯. আর যদি কোন ফেরেশতাকেও রাসূল করে পাঠাতাম তাহলে তাকে মানুষ রূপেই পাঠাতাম; এতেও তারা ঐ সন্দেহই করত, যে সন্দেহ ও প্রশ্ন এখন তারা করছে।

আল হাদিস
আল্লাহর রহমত তাঁর ক্রোধের উপর বিজয়ী
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ যখন সমস্ত মাখলুক সৃষ্টি করেন, তখন তাঁর কাছে ‘আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রাখেনঃ আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী হবে। অপর বর্ণনায় আছেঃ (আমার দয়া-অনুগ্রহ) আমার ক্রোধের উপর বিজয়ী হয়েছে। আরেক বর্ণনায় আছেঃ (আমার অনুকম্পা ) আমার ক্রোধের উপর অগ্রগামী হয়েছে।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ৩১৯৪ ও মুসলিম: ২৭৫১]

বাংলাদেশ সময়: ০:১৩:৩৭   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ