মামির সঙ্গে ভাগনের প্রেম, ভাগনের ছুরির আঘাতে মামা নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মামির সঙ্গে ভাগনের প্রেম, ভাগনের ছুরির আঘাতে মামা নিহত
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



মামির সঙ্গে ভাগনের প্রেম, ভাগনের ছুরির আঘাতে মামা নিহত

শরীয়তপুরের সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নে মামি-ভাগনের পরকীয়ার জেরে খুন হলেন এক মামা। এ ঘটনায় অভিযুক্ত ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১ মার্চ) সকালে মারা যান তিনি।

নিহত ব্যক্তি সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নের ওহাবঢালী কান্দি হাসু খানের ছেলে রুবেল খাঁন (২৮)।

গ্রেপ্তারকৃত রাজিব গাইন একই ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি নিয়ে মামা-ভাগনে মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মামা রুবেলের পেটে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন রাজিব। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ মার্চ) সকালে মারা যান তিনি।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, ভাগনের ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন। মামির সঙ্গে ভাগনের পরকীয়া চলছিল। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, রাজিবকে ডি এম খালি ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৪২   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ