দেশের মোট ভোটার কত, জানাল ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের মোট ভোটার কত, জানাল ইসি
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



দেশের মোট ভোটার কত, জানাল ইসি

দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন, নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪৫৪ জন।

২০২২ সালের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০। এর মধ্যে পুরুষ ছিল ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন; নারী ছিল ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ছিল ৪৫৪ জন।

২০২২ সালের ২ মার্চ থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২ হাজার ৪৫৫ জন; নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৯০ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৬১২ জন এবং নারী ২৭ হাজার ৬৭০ জন।

২০২২ সালের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয় ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন; নারী ৩৯ লাখ ৩৮ হাজার ১০৯ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৩৮৩ জন।

একই সময়ে ভোটার কর্তন করা হয় মোট ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন এবং নারী ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন।

এ বছর ভোটার বাড়ার সংখ্যা ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০; ভোটার বাড়ার হার ৫.১৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১:১৪:৫৯   ৪০১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ