স্মার্ট নাগরিক হতে হলে দেশপ্রেমে শাণিত হতে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট নাগরিক হতে হলে দেশপ্রেমে শাণিত হতে - ডেপুটি স্পীকার
সোমবার, ৬ মার্চ ২০২৩



স্মার্ট নাগরিক হতে হলে দেশপ্রেমে শাণিত হতে - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জনগণকে কাঙ্খিত সেবা দিতে হলে আমাদের প্রত‌্যেক ডাক্তার, নার্স ও কম্পাউন্ডারকে স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে। একই সাথে সেবা প্রত‌্যাশীদেরও স্মার্ট হতে হবে। স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে প্রথমে দেশপ্রেমে শাণিত হতে হবে। এই মার্চ মাসেই মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে নিরস্ত্র জনতাকে সশস্ত্ররূপে সজ্জিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

আজ (সোমবার) – বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে স্বাস্থ‌্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাঝে ল‌্যাপটপ ও ট‌্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স জামে মসজিদের নির্মাণ কাজ এর উদ্বোধন করেন।

ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরের চূড়ান্ত ধাপে আরোহন করছে এবং স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। অন‌্য যেকোন উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের তুলনায় বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের অপরিহার্যতা, তাৎপর্য ও কার্যক্রমের বিস্তৃতি অনেক বেশি। প্রক্রিয়াধীন চরবুনিয়া ব্রীজ, উল্লাপাড়া রেল লাইন ও নতুন ভারেঙ্গাতে ইকোনমিক জোন হলে এই হাসপাতালে সেবাপ্রত‌্যাশীদের আগমন আরও অনেক বাড়বে। আমাদের হাসপাতালের যে উন্নয়ন ও অবয়ব থাকা দরকার এবং সেবার মান যে স্তরে পৌছানো দরকার সেখানে আমরা পৌছাতে পারছি না।

উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুয জান্নাত এর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, উপজেলা ভাইস চেয়ারম‌্যান মেসবাহ উল হক ও মোছাঃ শায়লা শারমিন ইতিসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৩   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ