রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫৮
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৫ হাজার ৩২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল, ২৪ গ্রাম ৪২ পুরিয়া হেরোইন, ৭৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার গাছ ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১২:৪২   ৪৬৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ