ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেয়াই-বেয়ান নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেয়াই-বেয়ান নিহত
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



ফরিদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেয়াই-বেয়ান নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামীম মোল্লা (২৬) ও সুমাইয়া আক্তার (১৭) নামে দুজন নিহত হয়েছেন।

তারা সম্পর্কে বেয়াই-বেয়ান। এ ঘটনায় মফিজুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের রাখালতলী সবুজবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মোল্লা বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্যার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সুমাইয়া ইসলাম শামিম মোল্লার সম্পর্কে বেয়ান। আহত মফিজুল তার চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, শামীম মোল্লা বেয়ান ও চাচাতো ভাইকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে শামীম মোল্লা ঘটনাস্থলে মারা যান। রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেয়ান সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শামীম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামীম মোল্লা নামে একজন ঘটনাস্থলে মারা যান। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৩   ৪৮৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ