‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন

বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ নিয়ে বাংলাদেশের যে অবস্থান তা চীন সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের এ রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতি চীনের সমর্থন রয়েছে। চীন সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত কৌশলগত অংশীদার। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার যে অবস্থান মেনে চলে, এতে চীন সমর্থন করে।

ঢাকা-বেইজিং সম্পর্ক বর্তমানে সরকারকে ছাড়িয়ে জনগণ পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দুদেশের সম্পর্কের বিষয়ে বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন ইয়াও ওয়েন।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম।

বাংলাদেশ সময়: ২২:১৬:১২   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ