সৎ মানুষ তৈরি করার উদ্যোগ নিতে হবে : বাহাউদ্দিন নাছিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৎ মানুষ তৈরি করার উদ্যোগ নিতে হবে : বাহাউদ্দিন নাছিম
বুধবার, ১৫ মার্চ ২০২৩



সৎ মানুষ তৈরি করার উদ্যোগ নিতে হবে : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে সৎ মানুষের প্রয়োজন। এখনো সৎ মানুষ আছে, সৎ রাজনীতিবিদও আছে। এই সৎ মানুষ ও ভালো মানুষ তৈরি করার জন্য আমাদের আরও উদ্যোগ নিতে হবে।
আজ বুধবার বিকালে জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহমেদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদে খান বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী মানুষ ছিলেন। তিনি জাতির পিতার আদর্শের সন্তান। বিভিন্ন সময় অনেকেই আদর্শ থেকে বিচ্যুত হলেও তিনি কখনো সৎপথ ও আদর্শের পথ থেকে সরে যাননি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। স্বাধীনতার আগেই তিনি পড়াশোনা করে জাতি গঠনে কাজ করেছেন। পরে তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন।
তিনি বলেন, আলী আহমেদ খানকে ষড়যন্ত্রকারীরা বহুবার হত্যা করার চেষ্টা করেছিল। তিনি সকল বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে মাদারীপুরে আওয়ামী লীগ করে গেছেন। তিনি শুধু একজন ভালো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে মাদারীপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫৮   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্যে কাজ করছে বোর্ড: ডিসি
নতুন কুঁড়ি স্পোর্টস: সদর থেকে জেলা পর্যায়ে চার দাবাড়ু নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ