সরিষাবাড়ীতে ইভিএম এ ভোট গ্রহণ ফুটবলকে হারিয়ে টিউবয়েলের বিজয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইভিএম এ ভোট গ্রহণ ফুটবলকে হারিয়ে টিউবয়েলের বিজয়
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে ইভিএম এ ভোট গ্রহণ ফুটবলকে হারিয়ে টিউবয়েলের বিজয়

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ইভিএম এর মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ৮নং মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডের এ উপ-নির্বাচন খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৮নং মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩২২৪ ভোটে প্রতিদ্বন্দিতা করে ৪জন প্রার্থী। দিনব্যাপী ভোট গ্রহণ করা হয় ২০৯৯টি। এতে নজরুল ইসলাম রাঙ্গাবাবু ফুটবল মার্কায় ৭৯৩টি, হাবিবুর রহমান হাবিল টিউবওয়েল মার্কায় ৭৯৭টি, আব্দুস সামাদ শেখ আপেল মার্কায় ৪২৯টি, আনোয়ার হোসেন মোরগ মার্কায় ৮০টি ভোট পান।

ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম জানান, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল হতেই নারী পুরুষ উভয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আজকের এই উপ-নির্বাচনে মাত্র ৪ ভোটের ব্যবধানে নজরুল ইসলাম রাঙ্গাবাবু’কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিল ফুটবল’কে হারিয়ে টিউবওয়েল মার্কায় বিজয় লাভ করেন।

এদিকে উপ-নির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিল জানান, এ বিজয় আমার না, এ বিজয় এলাকাবাসীর সকলের। আমি কৃতজ্ঞ ,তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩১   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ