স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
রবিবার, ১৯ মার্চ ২০২৩



স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডিডিএলজি)দের কাজের পরিধি সম্পর্কে তাদের ধারণা প্রদান, ডিডিএলজিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার জন্য পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সমূহের আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাও নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নানা স্তরে মানুষ আগের তুলনায় এখন সহজে সেবা পাচ্ছে কারণ যার যার দায়িত্ব ও কর্মপরিধি এখন সুনির্দিষ্ট।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে তিনশোর অধিক পৌরসভা এখন তাদের ব্যয় করার পরও রাজস্ব উদ্বৃত্ত থাকছে।

এ সময় মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উপ-পরিচালকদের তাদের কাজ সম্পর্কে ভালোভাবে জানার ক্ষেত্রে এই প্রশিক্ষণ বিরাট ভূমিকা রাখবে আশা প্রকাশ করে বলেন, আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করলে গ্রামের প্রান্তিক মানুষের দ্বোরগড়ায় সরকারের সেবা সহজে পৌছার পথ সুগম হবে।

তিনি স্থানীয় সরকার সম্পর্কিত উপ পরিচালকদের নিজস্ব দপ্তর এবং জনবল বিষয়ে বলেন, ডিডিএলজিদের পদায়ন স্থানীয় সরকার বিভাগের কাছে ন্যস্ত হলে এ বিষয়গুলোতে মন্ত্রণালয় কাজ করার সুযোগ তৈরী হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪০   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ