মোহাম্মদ আলীর না‌মে ক‌লেজ কর‌বেন শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোহাম্মদ আলীর না‌মে ক‌লেজ কর‌বেন শামীম ওসমান
রবিবার, ১৯ মার্চ ২০২৩



---

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজ করতে চান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (১৯ মার্চ) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ আশা ব্যক্ত করেন তিনি। বর্তমানে মোহাম্মদ আলী ওই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শাশীম ওসমান বলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজ করার যে প্রস্তাবনা দেয়া হইসে সেটা আমি সরকারের কাছে আবেদন করবো। আমি তো আর সেলিম ওসমান না যে, খারার উপরে বলে ফেলবো; দিলাম ১ কোটি। আমাকে সরকারের কাছ থেকে আনতে হবে।

কলেজের নামের বিষয়ে শামীম ওসমান বলেন, আমি কোথাও কোন কথা দেই না। অনেকে আমার নামে এই কলেজের নামকরণ করার কথা আমাকে জানিয়েছেন। তবে না, আমার নামে এই কলেজটা হবে না; আমি চাইবো এই কলেজের নামটা আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভাইয়ের নামে হোক। কারণ ওনারা যেটা দিয়ে গেছেন আমাদের সেই তুলনায় কিছুই নাই দেয়ার মতো, কারণ উনি আমাদের স্বাধীন দেশ দিয়েছেন।

তিনি বলেন, আমি সবসময় সত্য বলার চেষ্টা করি, মিথ্যা বলি না। ফতুল্লা পাইলট স্কুলে ও এই এলাকায় যা যা করা দরকার আমরা করার চেষ্টা করবো। আমি মাদক, চাদাঁবাজ, ইভটিজিং, ভুমিদস্যুমুক্ত একটি ফতুল্লা চাই। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু কন্যা মানেই আমাদের সন্তানদের ভবিষ্যত। আমাদের মাথা উচু করে দারানোর প্রেরণা।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর তত্বাবাধায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল।

আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪০   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ