ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৩০
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৩০

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাসের গাড়ির সুপারভাইজার এবং অপরজন যাত্রী। এসময় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন যাত্রী।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় যাত্রীবাহী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার ও একজন যাত্রী নিহত হয়েছে। বাসে আরোহী ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ওই বাসের চালককে বরিশালে পাঠানো হয়েছে। বাকি আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৪৪   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ