স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগরই হচ্ছে প্রাথমিক শিক্ষকবৃন্দ। তাই প্রাথমিক শিক্ষকদের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
আজ দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ এবং সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর অমানবিক চিন্তাভাবনা নিয়ে এদেশ পরিচালনা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে কঠিন করে তোলা হয়েছিল। বাংলাদেশের শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া আর কেউ ভাবেনি। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করি না বলেই দেশে সমন্বিত উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতির কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
তিনি বলেন, দিন বদলের রূপকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দিন বদলের সনদের কারণে সব কিছুই বদলে গেছে। এখন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না। আগামী কিছু দিনের মধ্যে সকল কমিউনিটি ক্লিনিকগুলিতে ডায়াবেটিক রোগীদের ফ্রি ইনসুলিন প্রদান করা হবে বলেও জানান তিনি ।
উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মুহাঃ মুনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৯   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ