নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চেম্বার, বিকেএমইএ ও ব্যবসায়ী সমাজ নারায়ণগঞ্জবাসীর কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছে। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার জন্য প্রতিবছরের মতো এবারও আর্থিক সহায়তার মাধ্যমে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর সঙ্গে সমন্বয় করে কাজ করতে আমরা আগ্রহী। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা তাদের ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ দেখতে চাই। তবুও নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে রমজান মাসে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমাতে নিয়োগ দেয়া স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন। বিকেএমইএ ও চেম্বারের পক্ষ থেকে ১০০ জন, আর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫০ জন—মোট ১৫০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, চেম্বারের পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪৮   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ