সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২৫ মার্চ ২০২৩



সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন স্বাস্থ্যসেবায় সকলের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর ব্যবস্থা নিশ্চিত করতে আগের চেয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে হাঙ্গেরি ও ফিলিপাইনের যৌথ আয়োজনে ‘স্বাস্থ্যসেবা সুবিধায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: পাঠ শেখা ও এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের সব মানুষের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান অর্জনগুলো তুলে ধরেন।
পানি সরবরাহ ও স্যানিটেশন জাতীয় কৌশল- ২০২১ এর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৯৮ শতাংশ মানুষের সুপেয় পানি সুবিধা, ৮০ শতাংশের বেশি মানুষের উন্নত স্যানিটেশন সুবিধা, এবং প্রায় ৭৫ শতাংশের হাত ধোয়ার সুবিধা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কমিউনিটি সম্পূর্ণ স্যানিটেশন পদ্ধতির পথপ্রদর্শক, যা এখন অনেক উন্নয়নশীল দেশের কাছে স্বীকৃত এবং অনুকরণীয়।
বাংলাদেশের সফল অভিজ্ঞতার আলোকে আব্দুল মোমেন বিশ্বব্যাপী পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবায় অগ্রগতির সংকট সমাধানে কতিপয় সুনির্দিষ্ট সুপারিশ করেন।
হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তে, ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মারিয়া আন্তোনিয়ে ইউলো-লয়াজাগা এবং জর্জিয়ার আঞ্চলিক উন্নয়ন ও অবকাঠামো মন্ত্রী ইরাকলি কারসেলাদজেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, পানি খাতে কর্মরত আন্তর্জাতিক এনজিও এবং সংশ্লিষ্ট বেসরকারি কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী সুপেয় পানি বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের পার্শ অনুষ্ঠানেও অংশ নেন। ব্র্যাক, এওএসইডি, বিডব্লিওওটি, জাগো নারী, গ্রাস এবং এসডিএ-কে সাথে নিয়ে বাংলাদেশ সোস্যাল সাইনটিস্ট ফাউন্ডেশন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৩   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ