আমরা পেছনে ফিরে যাবো না: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা পেছনে ফিরে যাবো না: শিক্ষামন্ত্রী
সোমবার, ২৭ মার্চ ২০২৩



আমরা পেছনে ফিরে যাবো না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবই নিয়ে যতই বিতর্ক উঠুক আমরা পেছনে ফিরে যাবো না, সামনে যাবো। দুইশ’ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম। এজন্য মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না।

সোমবার (২৭ মার্চ) নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আশুলিয়ার ব্রাক সিডিএম সেন্টারে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাকে অনন্দময় করা, শিক্ষার্থীদের ভাবতে শেখানো, বিশ্লেষণ করতে শেখানো– সবাই মিলে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এসব শেখানো হবে। শিক্ষার্থীরা এই ব্যবস্থায় খুব খুশি, শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি। কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।’

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অন্যানের মধ্যে আরও ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখকরা।

উল্লেখ্য, কর্মশালায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৪   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, রক্ষা পেলেন যাত্রীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ