সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১
সোমবার, ২৭ মার্চ ২০২৩



সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তর পাড়ায় জমি বিক্রিকে কেন্দ্র করে বিশ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের ঘটনায় চিহ্নিত ভূমিদস্যু মো. রোকশত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. রোকশত আলী সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি উত্তর পাড়া এলাকার মৃত আতব অলীর ছেলে। সোমবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এরআগে মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি উত্তর পাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪২), মো. আলতার হোসেন উরফে আন্ডার হোসেন (৫৭), মো. রোকশত আলী (৫৫), সৌরভ (২৮)। মামলার সূত্রধরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রবিবার দিবাগত রাতে মো. রোকশত আলীকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. রোকশত আলী বাদি মমতাজ বেগমের ভাই। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৩.১৪ শতাংশ জমি তারা তিন বোন গত বছরের ১৪ ডিসেম্বর সাব কওলা মূলে বিক্রির করা জন্য রেজিষ্ট্রি বায়না দলিল করেন। বায়না দলিল করার পর থেকে অভিযুক্তরা চাঁদা দাবি করে আসছে। একপর্যায়ে তাদের কোন টাকা দিবেনা বললে তারা জমি বিক্রি করতে দিবে না বলে হুমকি প্রদান করে।

এরপর গত ১৯ মার্চ সকাল ১১টার দিকে বায়না মূলে ক্রয়কৃত মালিকদের উক্ত জমি সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি উত্তরপাড়া মার্কিনস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলীর বাড়ীর পাশে সরেজমিনে বুঝিয়ে দেওয়ার জন্য উপস্থিত হলে অভিযুক্তরা পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৪/৫ নিয়ে তিন বোনের উপর হামলা চালায় ও মারধর করে গুরুতর জখম করে।

একপর্যায়ে বাউন্ডারী ভেঙ্গে ফেলে ক্ষতি সাধন করে। এ সময় রোকশত আলী মমতাজের গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নেয়। এক পর্যায়ে আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে তাদের টাকা না দিলে যেখানেই পাইবে ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে চলে যায়।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত রোকশত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৩   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ