ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার
সোমবার, ২৭ মার্চ ২০২৩



ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী রবিউল ইসলাম আউয়াল (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম আউয়াল ফতুল্লা মডেল থানার হরিহরপাড়া শান্তিনগরের (আর্মির বাড়ির ভাড়াটিয়া) মৃত আঃ বারেক মোল্লার পুত্র।

সোমবার দুপুরে তাকে ফতুল্লার হরিহর পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তিন লাখ টাকার যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগ এনে নির্যাতিত গৃহবধূ তাহমিনা আক্তার(২৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

মামলায় উল্লেখ্য করা হয়, বিগত ছয় বছর পূর্বে গ্রেপ্তারকৃতের সাথে বাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আমার গর্ভে তাসকিন (৫) নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর হতে বাদীর স্বামী বিভিন্ন কারণে বাদীকে শারীরিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছিলো।

বাদীর স্বামী গত কয়েক মাস যাবৎ ব্যবসা করবে বলে বাদীর নিকট যৌতুক বাবদ তিন লাখ টাকা দাবী করে আসছিলো। বাদী দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে তিন লাখ টাকা যৌতুকের দাবীতে বাদীকে মারধর করে চুল ধরে টেনে হিচড়ে ঘর থেকে বের করে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, সোমবার দুপুর বারোটার দিকে যৌতুক মামলার অভিযুক্ত আসামী রবিউল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৭   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ