ভোলার লালমোহনে ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার লালমোহনে ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



ভোলার লালমোহনে ৩ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

জেলার লালমোহন উপজেলায় আজ ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে এসব সার-বীজ কৃষকের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কৃষি বিপ্লবের ধারাবাহিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে আজকের এ সার-বীজ বিতরণ। এর ফলে কৃষকরা আউশ ধান আবাদে উৎসাহিত হবে এবং দেশে আউশের উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইন।
এর আগে এমপি শাওন লালমোহন যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:২১   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নৌকাবাইচ-হাডুডুতে গোপালপুরে উৎসবের জোয়ার, উল্লাসে হাজারো দর্শক
সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন
নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ