ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সাথে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন সরকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সাথে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন সরকারের
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সাথে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন সরকারের

ভোলায় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)-এর উৎপাদিত গ্যাস ঢাকার বিভিন্ন শিল্পে সরবরাহের জন্য ইন্ট্র্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরের জন্য একটি প্রস্তাব আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) অনুমোদন করেছে। প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন শিল্প কারখানায় সিলিন্ডারের মাধ্যমে ৫ এমএমসিএফডি গ্যাস পরিবহন করা হবে। স্থানীয় চাহিদা মিটিয়ে পরবর্তীতে সিলিন্ডারের মাধ্যমে ২০ এমএমসিএফডি গ্যাস পরিবহন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের সিসিই’র অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়ালি সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বৈঠকে মোট তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজকের এইসিসিই বৈঠকে আইসিটি বিভাগের অনুরূপ দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাহবুব বলেন, বৈঠকে ‘জাতীয় আইসিটি অবকাঠামো উন্নয়ন (তথ্য সরকার ৩য় পর্ব), ৩য় সংশোধিত’ প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ স্থাপন, সংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, প্রতিস্থাপন, পরিচালনা ও রাজস্ব অংশীদারিত্বের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ সংস্থা সামিট কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে একই প্রকল্পের অধীনে প্রায় ১,৩০৭টি ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং সংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, প্রতিস্থাপন, পরিচালনা ও রাজস্ব রাজস্ব অংশীদারিত্বের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ সংস্থা ফাইবার অ্যাট হোম লিমিটেডের সাথে অপর একটি চুক্তি করার আরেকটি প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৩   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ