ফতুল্লায় বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



ফতুল্লায় বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফতুল্লার ভুইগড়ে ভাড়াটিয়ার ৯ বছর বয়সী পুত্রকে বলৎকারের অভিযোগে বাড়িওয়ালার পুত্র সিয়াম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সিয়াম ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়ার দুলাল মিয়ার পুত্র। বৃহস্পতিবার বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বলৎকারের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে সিয়াম কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর বাবা একজন সিএনজি চালক। বাদীর পুত্র একটি আবাসিক মাদ্রাসায় আবাসিক থাকিয়া নাজেরা বিভাগে পড়াশুনা করেন। বাদীর ছেলে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাসায় আসে।

বাদীর স্ত্রী হঠাৎ করে বিশেষ কাজে গ্রামের বাড়ীতে যায়।২৩ মার্চ বাদীর ছেলে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে।

বাদী রাত্রে সিএনজি চালায় বলে বাদী তার ছেলে কে রাতের খাবার খাইয়ে রাতে থাকার জন্য বাড়ী ওয়ালাদের ঘরে দিয়ে আসে। রাতে বাদীর ছেলে বাড়ীওয়ালার পুত্র সিয়ামের সাথে শুয়ে পরে।

রাত দুইটার দিকে বাড়ীওয়ালার পুত্র বাদীর ছেলের মুখ চেপে ধরে জোড় পূর্বক বলৎকার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৬   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ