বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
রবিবার, ২ এপ্রিল ২০২৩



বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য নিয়ে রোববার (২ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ১৬তম বছরের মতো এবার পালিত হচ্ছে দিবসটি।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শনিবার (১ এপ্রিল) আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আবদুল হামিদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা ‘আমাদের সমাজ ও পরিবারের অংশ’। প্রতিবন্ধী ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিস্যাবিলিটি) বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

এদিকে দিবসটি উপলক্ষে রোববার (২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৬   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, তবু কেন বিয়ে করছেন না দেব?
আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স ফিরে পাবে কিনা, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ