আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৫ এপ্রিল) ভোরে আকস্মিক এই হামলা চালায় তারা।

আলজাজিরার তথ্যমতে, নামাজরত মুসল্লিদের ওপরও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতর থেকে অনেক মুসল্লিকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত সাতজন আহত হয়েছেন। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

ইসরায়েলের দাবি, মুখোশধারীরা মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে।

এদিকে, গত বছর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, মুসলমানদের রমজান মাস এবং ইহুদি পাসওভারের (ইহুদিদের বাৎসরিক ইভেন্ট) উৎসব একসঙ্গে হওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৫:২৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ