বিএনপি দেশের মানুষের ভালো চায় না : নাছিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি দেশের মানুষের ভালো চায় না : নাছিম
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



বিএনপি দেশের মানুষের ভালো চায় না : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার আর ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্য বদল করতে চায়, তারা এদেশের মানুষের ভালো চায় না। তারা সব সময় মানুষদের ক্ষতি করে চলছে। তারা যদি ভালো চাইতো তাহলে তো দেশের অপশক্তি হয়ে দাঁড়াতো না।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি আগামী নির্বাচন নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। সেটা কখনো হতে দেওয়া যাবে না। তারা গণতন্ত্র বিশ্বাসী না, তারা লুটে বিশ্বাসী। লুটপাট করাই তাদের কাজ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতের লোকজন এটা মেনে নিতে পারছে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এদেশের জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন থাকুক। যারা এই দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা করবে, এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। তাদের মোকাবিলা করা হবে।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৫   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ