ফতুল্লায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরীকে নির্যাতন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরীকে নির্যাতন
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



ফতুল্লায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরীকে নির্যাতন

চোর চিনে ফেলায় শারীরিক প্রতিবন্ধী নৈশপ্রহরী ফোরকানকে(৩৭) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী তানভীর-শান্ত বাহিনী। রোববার(৯ এপ্রিল ) ভোরে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফোরকান জানায়, আমি পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠের মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কাজ করি। শনিবার দিনগত রাতে সমিলের মটরের তার চুরি করে সাগর এবং হাবু নামের পেশাদার দুই চোর।

আমি চোর চিনে ফেলায় ফতুল্লা লালপুর এলাকার কিশোর গ্যাং লিডার তানভীর, খোঁজপাড়া এলাকার শান্ত,রিপন তাঁদের সহযোগীদের নিয়ে আমাকে বেদম মারধর করে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল শারীরিক প্রতিবন্ধী ফোরকানকে চাপসৃষ্টি করছে। বিগত এক দশক আগে এক দূর্ঘটনায় একটি পা হারিয়েছে ফোরকান পঙ্গুত্ব বরন করে।

উল্লেখ্য, তানভীর এবং শান্ত ফতুল্লা চিহ্নিত অপরাধী। তাঁদের বিরুদ্ধে অপরাধীদের শেল্টার দেয়া এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৬   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ