শার্ট খুলে এ কী করলেন সালমান!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শার্ট খুলে এ কী করলেন সালমান!
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



শার্ট খুলে এ কী করলেন সালমান!

চলতি বছর ঈদে মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কী জান’। এ সিনেমার প্রচারণায় এসেই জনসমক্ষে শার্ট খুলে ফেললেন এ অভিনেতা।

২১ এপ্রিল ভারতের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পেতে চলেছে আলোচিত এ সিনেমাটি। এ সিনেমার প্রচারেই নায়িকা পূজা হেগড়েকে নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বলি ইন্ডাস্ট্রির এ বিগ খান।

এসেই নিজের কারিশমা দেখানো শুরু করলেন সালমান। যে কারিশমা দেখে রীতিমতো মুগ্ধ হয় উপস্থিত দর্শক। কী এমন করেছিলেন তিনি? ভাইজান এসেই এই বয়সে নিজের স্বাভাবিক শারীরিক সৌন্দর্য দেখালেন।

পাঠান সিনেমার শাহরুখের সিক্স প্যাক নয়, মানুষের স্বাভাবিক শারীরিক সৌন্দর্যই সেরা ৫৭ বছর বয়সে তা প্রমাণ করলেন বডিগার্ড খ্যাত সালমান।

এ ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ৫৭ বছর বয়সেও ভাইজানের স্বাভাবিক সৌন্দর্য দেখে নেটিজেনদের চোখও ছানাবড়া।

অনেকেই ‘ভাইজান’কে এভাবে দেখে চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিলেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান পরেছিলেন কালো রঙের একটি শার্ট আর প্যান্ট। মঞ্চে উপস্থিত হয়েই দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই শার্টের বোতাম খুলতে থাকেন অভিনেতা। বেশ কয়েকটি বোতাম খুলে তিনি সবাইকে তার অ্যাবস দেখান।

এ সময় তার পাশে হলুদ রঙের একটি গাউন পরে দাঁড়িয়ে ছিলেন বলি অভিনেত্রী পূজা। ভাইজানের এমন কাণ্ডে দর্শকরা করতালি দিতে শুরু করেন। সেই করতালিতে সামিল হন নায়িকাও। পরিবেশ একটু শান্ত হওয়ার পর সালমান তার শরীর চর্চা এবং অ্যাবস নিয়ে কথা বলার পাশাপাশি পরামর্শও দিয়েছেন অনেক ভক্তদের।

এ ঘটনার আগে ইনস্টাগ্রামে নিজের শার্টলেস ছবি দর্শকদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেতা। ওই পোস্ট করা ছবির ক্যাপশনে সালমান লিখেছিলেন, ‘হয়তো ভালো লাগতে পারে, তবে এটা চিলিং কোনও সিনেমার পোজ নয়।’ বাড়িতে সোফায় ঠেস দিয়ে খালি গায়ে বসে থাকা সে ছবিতেও প্রশংসার বন্যায় ভাসেন সালমান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১:২২:২৬   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ