আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে : প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে : প্রধানমন্ত্রী
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল আওয়ামী লীগ যখনই সরকারে থাকে, সব ধর্মীয় বিশ্বাসের মানুষের অধিকার নিশ্চিত করতে সব সময় কাজ করে।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আজ গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।
তিনি বলেন, তার সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের নেতৃত্বে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশে চাকরি, নিয়োগ, পদোন্নতির মতো সব ক্ষেত্রে বৈষম্য দূর হয়েছে।
তারা বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতি পালন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:২২   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু
‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ