কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশাল ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশাল ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশাল ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি উৎপাদন অব্যাহত ও খাদ্য নিরাপত্তার জন্য কৃষিতে বিশাল ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, কারন খাদ্যের জন্য বিদেশী কোন দেশের ওপর নির্ভরশীলতা যে কোন দেশের জন্য নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক বেশি ভর্তুকি দিয়ে কৃষিকে লাভজনক করার চেষ্টা করছে সরকার।
ড. আব্দুর রাজ্জাক আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা চেম্বার এন্ড ইন্ড্রাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত গতানুগতিক কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তরে করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। কৃষকদের ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র দেয়া হচ্ছে। এতে কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। কৃষি উৎপাদন, যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতে বিনিয়োগ করতে হবে। তাহলেই, কৃষি দ্রুত আধুনিক হবে, লাভজনক হবে।
রাজ্জাক আরো বলেন, ২০৪০ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে সরকার। কৃষি সেক্টরকেও সেইভাবে প্রস্তুত করা হচ্ছে।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এম এ সাত্তার মন্ডল, আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন, বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি ডোমেনিকো স্কালপেলিন্ড প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৬   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী
কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না - কৃষি উপদেষ্টা
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্য উপদেষ্টা
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ডিসেম্বরেই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট!
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে - কৃষি উপদেষ্টা
পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না : বাণিজ্য উপদেষ্টা
ব্যবসায়ীরা এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ