নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী

রাজধানীর নিউ সুপারে মার্কেটে আগুন লাগার পর থেকে সেখানে উদ্ধারকাজে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। সকাল থেকে আগুন নেভাতে কাজ করতে গিয়ে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ঢাকার রেড ক্রিসেন্ট কর্মী রনি।

রেড ক্রিসেন্ট যুব প্রধান মো. সূজন ইসলাম সময় সংবাদকে বলেন, রেড ক্রিসেন্টের প্রায় ৪০ জন কর্মী এখানে কাজ করছেন। সকাল থেকেই আগুন নেভাতে, পানি খাওয়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন তারা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র‍্যাব।

বর্তমানে ব্যবসায়ীরা মার্কেটের সামনের অংশ থেকে যে দোকানগুলো আছে, সেখান থেকে তাদের মালামালগুলো বের করছেন। কিছু পুড়ে গেছে, আর অধিকাংশ মালামাল পানিতে ভিজে গেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২৫   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ