ইহলোকে কল্যাণ ও পরলোকে মুক্তির জন্য ইসলামের আদর্শই আমাদের পাথেয় : রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইহলোকে কল্যাণ ও পরলোকে মুক্তির জন্য ইসলামের আদর্শই আমাদের পাথেয় : রাষ্ট্রপতি
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



ইহলোকে কল্যাণ ও পরলোকে মুক্তির জন্য ইসলামের আদর্শই আমাদের পাথেয় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শই আমাদের পাথেয়। আগামীকাল ১৮ এপ্রিল পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে বরকতময় পবিত্র শবে কদর আমাদের মাঝে সমাগত। মহিমান্বিত এই রজনিতে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মার জন্য মাগফেরাত ও কল্যাণ কামনা করছি।’
রাষ্ট্রপতি বলেন, পবিত্র লাইলাতুল কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি। অসীম দয়ালু মহান আল্লাহ্ এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে ঘোষণা করেছেন। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কুরআন লাইলাতুল কদরে নাযিল হয়। আল্লাহ তা’য়ালা বলেন, ‘আমি শবে কদর রাতে কুরআন নাযিল করেছি’। তাই মুসলিম উম্মার নিকট শবে কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক। এই মহিমান্বিত রজনি সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক- মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করি।
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে করোনা মহামারি, সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আসুন, শবে কদরের এই পবিত্র রজনিতে আমরা এ সকল সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমি পরম করুণাময় আল্লাহর নিকট অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি ও কল্যাণের জন্য প্রার্থনা জানাই। সমগ্র বিশ্ব যেন মানবজাতির জন্য শান্তি ও সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠে। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।’

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ