ট্রেন্ডিংয়েও সেরা পাঁচে মাহির নাটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেন্ডিংয়েও সেরা পাঁচে মাহির নাটক
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



ট্রেন্ডিংয়েও সেরা পাঁচে মাহির নাটক

এ প্রজন্মের জনপ্রিয় তারকা সামিরা খান মাহি। ইতোমধ্যে পর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকপ্রিয়।

এবার ঈদের নাটকেও নিজের আধিপত্য ধরে রেখেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ইউটিউব ঈদ উপলক্ষে প্রকাশিত নাটকগুলোর মধ্যে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাহির নাটক।

ঈদে মাহি অভিনীত নাটক ‘ঈদ সালামি’ ইউটিউবে প্রাকশের চারদিনেই এর দর্শক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২.৭ মিলিয়নের ঘরে। এতে ইউটিউব ট্রেন্ডিংয়েও সেরা পাঁচে রয়েছে অভিনেত্রীর নাটকটি।

‘ঈদ সালামি’তে মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। মানবিক গল্পে নির্মিত নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার। দর্শকরা যে ভীষণ পছন্দ করেছেন, সেটা মন্তব্যের ঘরে চোখ রাখলেই বোঝা যায়। রীতিমতো সবার প্রশংসায় ভাসছেন নাটকের কলাকুশলীরা।

এ ছাড়াও মাহির প্রথম অয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। এই সিরিজে চঞ্চলের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন মাহি। এতে আরও অভিনয় করেছেন, এফএস নাঈম, আশনা হাবিব ভাবনা, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫২   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ