এক কেজি গাঁজা সরবরাহের জন্য সিঙ্গাপুরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম পাতা » আন্তর্জাতিক » এক কেজি গাঁজা সরবরাহের জন্য সিঙ্গাপুরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



এক কেজি গাঁজা সরবরাহের জন্য সিঙ্গাপুরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সিঙ্গাপুরে এক কেজি গাঁজা সরবরাহের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার ভোররাতে চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তাঙ্গারাজু সুপ্পিয়াকে ফাঁসি দেওয়া হয় বলে তার পরিবার জানিয়েছে।

তাঙ্গারাজুর পরিবার, অ্যাক্টিভিস্ট এবং জাতিসংঘের পক্ষ থেকে ক্ষমার আবেদন জানানো হয়েছিল। খবর বিবিসির।

অ্যাক্টিভিস্টরা বলেছেন, তাঙ্গারাজু দুর্বল প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিচার চলাকালে আইনি অধিকার সীমিত ছিল।

কর্তৃপক্ষ বলছে, যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে এবং আদালতকে প্রশ্ন করার জন্য অধিকারকর্মীদের সমালোচনা করেছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে, যেগুলো মাদক অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় প্রতিবন্ধক বলে দাবি করা হয়।

গত বছর দেশটি হেরোইন পাচারের জন্য একজন বুদ্ধি প্রতিবন্ধীসহ মাদকের অভিযোগে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বুধবার টাঙ্গারাজু সুপ্পিয়ার পরিবার শহরের পূর্বের কারাগারে জড়ো হয়েছিল।

মৃত্যুদণ্ড বিরোধী কর্মী কার্স্টেন হ্যান বুধবার বিবিসিকে বলেছেন, ‘পরিবার বলেছে যে তারা শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেবে না। এটি তাদের জন্য এমন একটি বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল।’

‘তাদের (পরিবারের) এখনও তার মামলা এবং তার বিরুদ্ধে প্রমাণ সম্পর্কে অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে।’ বলেন কার্স্টেন হ্যান।

অ্যাক্টিভিস্টরা বলছেন, সিঙ্গাপুরের কঠোর মাদক আইন এবং মৃত্যুদণ্ডের ব্যবহার দেশটিকে এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ক্রমবর্ধমান বৈষম্যের দিকে নিয়ে যাচ্ছে।

এর প্রতিবেশী মালয়েশিয়া এই মাসের শুরুতে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বলেছে, এগুলো অপরাধের প্রতিরোধক নয়।

প্রতিবেশী থাইল্যান্ডসহ বিশ্বের অনেক জায়গায় গাঁজাকে বৈধ করা হয়েছে, যেখানে এর বাণিজ্যকে উৎসাহিত করা হয়।

মঙ্গলবার সিঙ্গাপুরের আদালত ২০১৮ সালের দোষী সাব্যস্ততার বিরুদ্ধে টাঙ্গারাজু সুপিয়ার পরিবারের একটি শেষ মুহূর্তের আপিল প্রত্যাখ্যান করে দেয়।

২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে প্রায় ১ কেজি গাঁজা পাচারের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তাঙ্গারাজু সুপ্পিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৪৬   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ