রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



রোহিঙ্গা ইস্যুতে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে

টোকিও, ২৬ এপ্রিল, ২০২৩ : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপান তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে।
তিনি বলেন, “বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দিয়েছে এবং আমরা তার প্রচেষ্টাকে সমর্থনদান অব্যাহত রাখব।”
এখানে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি তার অফিসে বাংলাদেশী প্রধানমন্ত্রীর সাথে একটি শীর্ষ বৈঠক শেষ করার পর তার প্রেস বিবৃতিতে বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি।”
তিনি আরও বলেন, উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এবং আন্তর্জাতিক মহলে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে।
কিশিদা বলেন, আজকের বৈঠকে উভয়েই কৌশলগত অংশীদার হিসেবে আইনের শাসনের ওপর ভিত্তি করে অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন যখন আন্তর্জাতিক ব্যবস্থা ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে।
তিনি বলেন, গত মাসে ঘোষিত অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক পয়েন্টের নতুন পরিকল্পনার ভিত্তিতে দুই দেশ ব্যাপক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে।
তিনি বলেন, “অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনার ওপর যৌথ গবেষণায় আরো অগ্রগতি লাভ করতে সম্মত হয়েছি।”
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের সাথে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য এবং তাই আমাদের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সময়: ২১:১৯:৩০   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
জকসুর উদ্যোগে জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী, অতঃপর…
ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি
ভূমি সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
মুক্তিযুদ্ধের স্মৃতি-স্মারক সংরক্ষণের দাবি নাগরিক সমাজের
ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিসহ- পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পদ্মা রক্ষার জোরালো আহ্বান সংসদে
ফরিদপুরে অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি প্রদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ