মামলা থাকবে কিন্তু জট যেন না হয় : প্রধান বিচারপতি

প্রথম পাতা » আইন আদালত » মামলা থাকবে কিন্তু জট যেন না হয় : প্রধান বিচারপতি
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



মামলা থাকবে কিন্তু জট যেন না হয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতে মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। মামলার জট আমাদের চিন্তিত করছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও বিচার না পায়, তাহলে একসময় আদালতের প্রতি তারা বিশ্বাস হারাতে পারে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, পুরোনো বা বর্তমান মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায় এ জন্য ২০২২ সাল থেকে আমাদের বিচারকগণ অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। এ কারণে বর্তমানে যতগুলো মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকব।

তিনি বলেন, মামলা তো শেষ হবে না। আর মামলা শেষ হলে তো আদালতেরই দরকার হবে না। তাই আমরা বলছি মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। এ জন্য আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করতে হবে।

এ সময় টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির আইনজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:১৮   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ