স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে তোফাজ্জলকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাতান এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী সারিয়াকান্দির একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত সোমবার (১৭ এপ্রিল) ওই ছাত্রী প্রতিবেশী তোফাজ্জলের বাড়িতে খেলতে যায়। একপর্যায়ে তোফাজ্জল কৌশলে ওই ছাত্রীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরের দিন ছাত্রীর বাবা তোফাজ্জলকে একমাত্র আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তোফাজ্জলকে গ্রেপ্তারের পর সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৮   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ