স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে - স্পীকার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে - স্পীকার

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বের নিকট বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি এই ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী, উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে চলেছেন। স্পীকার বলেন, স্মার্ট সিটিজেন হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লায়ন্স ক্লাবের সদস্যদের ভূমিকা রাখতে হবে।

তিনি আজ রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এসময় তিনি ‘২৮তম বার্ষিক ডিসট্রিক্ট কনভেনশন-২০২৩’ এর শুভ উদ্বোধন এবং কনভেনশন উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।

লায়ন্স ইন্টারন্যাশনালের ২০২২-২৩ বর্ষের ডিসট্রিক্ট গভর্নর মো: আব্দুল ওয়াহাব পিএমজেএফ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, শেখ কবির হোসেন পিএমজেএফ, মোসলেম আলী খান এমজেএফ বক্তব্য রাখেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে গ্যাট এরিয়া লিডার নাজমুল হক পিএমজেএফ, ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, এ কে এম রেজাউল হক এমজেএফ এবং এম এ হাসান পিএমজেএফ বক্তব্য প্রদান করেন। আয়োজিত কনভেনশনের চেয়ারপারসন হিসেবে সৈয়দ শাহ নাজমুল হক স্বাগত বক্তব্য দেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, এসডিজির সফল বাস্তবায়নে সকলের জন্য সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, নারী অধিকার, নারী কর্মসংস্থান এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় এদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। তাই এই ক্লাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, করোনা অতিমারীতে আর্তমানবতার সেবায় এই ক্লাব যেভাবে আত্মনিয়োগ করেছে, তা প্রশংসনীয়। এসময় তিনি এই ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিভিন্ন অনুদান প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামুল্যে চক্ষুসেবা দান ইত্যাদি কাজগুলো ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

ডিসট্রিক্ট ৩১৬ এ২ আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন ডিসট্রিক্টের বর্তমান ও সাবেক গভর্ণরবৃন্দ, কনভেনশন কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২০:৩৬   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার
ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ