‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’
মঙ্গলবার, ২ মে ২০২৩



‘ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক’

বিশ্বব্যাংক নিজেদের ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০২ মে) দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন ফিরিয়ে নিয়ে ভুল করেছিল। সেই ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

বিশ্বব্যাংক এর আগেও বিভিন্ন সহায়তা করতে চাইলেও বাংলাদেশ তা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ সাহায্য করতে চাইলেই নিতে হবে সেটি নয়। কোন সাহায্য নেয়া হবে আর কোনটি নেয়া হবে না, সেই সিদ্ধান্ত নেয়ার সাহস এবং সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।

বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন জানিয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

শ্রমিকের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের শ্রমিকের অধিকার ভুলুন্ঠিত করেছে বিএনপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করার সংস্কৃতিও দেশে জিয়াউর রহমানই চালু করেছে।

নির্বাচনের বিষয়ে মন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, অক্টোবরের মধ্যেই নির্বাচনের সিডিউল ঘোষণা করতে হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৪২   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ