সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেপ্তার
মঙ্গলবার, ২ মে ২০২৩



সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাজাঁ ও একটি মাইক্রোগাড়ীসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম শামীম (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (২ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম শামীম কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।

সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০০   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ