ফতুল্লায় ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ২ মে ২০২৩



ফতুল্লায় ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লার রামারবাগ থেকে ৮ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাসুদ রানা নেত্রোকোনা জেলার সদর থানার দক্ষিন বিসুরার আদপুরের মৃত বজলু মিস্ত্রির পুত্র।

মঙ্গলবার (২ মে) সকালে ফতুল্লা মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান, উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মাসুদ রানা কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৯   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ