বৃহস্পতিবার রাজশাহীর আম বাজারে আসছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃহস্পতিবার রাজশাহীর আম বাজারে আসছে
বুধবার, ৩ মে ২০২৩



বৃহস্পতিবার রাজশাহীর আম বাজারে আসছে

আগামী বৃহস্পতিবার থেকে রাজশাহীর আম বাজারে পাওয়া যাবে। তবে বাজারে প্রথমে আসবে গুটি আম।

বুধবার (৩ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগসহ আম সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের অফিস সূত্র থেকে জানা যায়, মূলত আম অপরিপক্ব অবস্থায় পেড়ে তাতে মেডিসিন দিয়ে পাকিয়ে কেউ যাতে বাজারে নিয়ে আসতে না পারে, এজন্যই গত কয়েক বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। জেলা প্রশাসনের দেওয়া সময়ের নির্ধারিত দিনের আগে নির্ধারিত আম পাড়া যাবে না। নির্ধারিত দিনের পর যেকোনো দিনই চাষিরা আম পাড়তে পারবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজদার হোসেন জানান, গত বছর রাজশাহীতে এক হাজার কোটি টাকা আমের ব্যবসা হয়। এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে ২ লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ‘আগামী ৪ মে থেকে এ বছর আম পাড়া শুরু হবে। এইদিন বা তার পরে যেকোনো দিন গুটি আম পাড়া যাবে বা বাজারজাত করা যাবে। এরপর আসবে গোপালভোগ। আগামী ১৫ মে গোপালভোগ গাছ থেকে পাড়া যাবে। এ ছাড়া আগামী ২০ মে লক্ষ্মণভোগ বা লখনা এবং রাণী পছন্দ, হিমসাগর বা খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১০ জুন ও ফজলি ১৫ জুন, আশ্বিনা ও বারী-৪ আম ১০ জুলাই এবং গৌড়মতি আম সংগ্রহের সময়সীমা ১৫ জুলাই নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইলামতি আম পাড়া যাবে ২০ আগস্ট।’

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৪৫   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ