পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার
বুধবার, ৩ মে ২০২৩



পাহাড়ে অস্ত্র-গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে দুই কৃষক অপহরণ মামলায় অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ মে) রাতে ওই ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে নুরুল আমিন (৪০)।

পুলিশ জানায়, টেকনাফের বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে দুই কৃষক অপহরণের ঘটনা ঘটে। পরে ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, মঙ্গলবার রাতে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১২   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ