ভোলার লালমোহনে কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার লালমোহনে কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ
বুধবার, ৩ মে ২০২৩



ভোলার লালমোহনে কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

জেলার লালমোহন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। সমন্বিত খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ ভাগ ভর্তুকি মূল্যে মোট ১৭টি কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিককরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ। তাই কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এতে করে আমাদের কৃষকরা লাভবান হচ্ছে ও সমৃদ্ধ হচ্ছে কৃষি ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইন।
উপজেলা কৃষি অফিসার জানান, এ প্রকল্পের মাধ্যমে লালমোহনে ৫টি কম্বাইন্ড হারভেষ্টর মেশিন, ১০টি পাওয়ার থ্রেসার ও ২টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হবে। যার বাজার মূল্য ৪০ থেকে ৪৫ টাকা। কৃষকরা পাবে ১৪ থেকে ১৫ লাখ টাকায়। আজ প্রথম দিন একটি কম্বাইন্ড হারভেষ্টর মেশিন প্রদান করা হলো। পর্যায়ক্রমে অন্য কৃষি যন্ত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৯   ৪০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের
৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ