আহ্সান উল্লাহ মাস্টারের মতো জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে: রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আহ্সান উল্লাহ মাস্টারের মতো জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে: রাষ্ট্রপতি
শনিবার, ৬ মে ২০২৩



আহ্সান উল্লাহ মাস্টারের মতো জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

তিনি আগামীকাল রোববার (৭ মে) বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।

‘সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষেরও তিনি ছিলেন অতি আপনজন।

মো. সাহাবুদ্দিন বলেন, গণতন্ত্রকামী এই ত্যাগী নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় যেমন সোচ্চার চিলেন, তেমনি মেহনতি মানুষের অধিকার আদায়েও তিনি কখনো পিছপা হননি। এজন্য তাঁকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বলেন, শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিবেদিত নেতা। জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, দিয়েছেন সাহস ও মনোবল। মেহনতি মানুষের অধিকার আদায়সহ গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।

মো. সাহাবুদ্দিন জননেতা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১১   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ