সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী জসিমসহ গ্রেপ্তার ৫, ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী জসিমসহ গ্রেপ্তার ৫, ইয়াবা ও হেরোইন উদ্ধার
শনিবার, ৬ মে ২০২৩



সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী জসিমসহ গ্রেপ্তার ৫, ইয়াবা ও হেরোইন উদ্ধার

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিছ ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি গ্রেপ্তারকৃত জসিম মাদক ব্যবসায়ীদের মূলহোতা। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে তার সিন্ডিকেট দ্বারা সিদ্ধিরগঞ্জে ব্যবসা পরিচালিনা করে আসছে।

তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মিজমিজি নাসিক ১নং ওয়ার্ড (শহীদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) সাবেক আদমজী জুটমিলের শ্রমিক দল নেতা আবু সাঈদের ছেলে।

বাকি গ্রেফতারকৃতরা হলো- নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি পূর্বপড়ার গিয়াস উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত এনায়েত আলী ছেলে রুবেল মিয়া (৩৪), মিজমিজি ১নং ওয়ার্ড মুন্সীবাড়ী সোবাহেনের বাড়ীর ভাড়াটিয়া হানিফ মুন্সীর ছেলে আব্দুর সালাম (৩৪), মজিববাগ ১নং ওয়ার্ড একাব্বরের বাড়ীর ভাটিয়া মৃত নুরু কসাই ছেলে জাহাঙ্গীর হোসেন পিন্টু (৪৪) ও মিজমিজি নাসিক ২নং ওয়ার্ড ইয়াকুব মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া একেএম কাইয়ুম মিয়ার ছেলে মো. মেহেদী ওরফে হিমেল (৩১)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জসিম মাদক ব্যবসায়ীদের মূলহোতা। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে তার সিন্ডিকেট দ্বারা সিদ্ধিরগঞ্জে ব্যবসা পরিচালিনা করে আসছে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৪   ৪৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদরের ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ
ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
নটর ডেমে দ্বিতীয়,ঢাকা বোর্ডে অষ্টম: মাদারীপুরের রিয়ানের অভাবনীয় সাফল্য
আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ